গাজা যুদ্ধের আরও ভয়াবহ পরিণতির আশঙ্কা জর্ডানের

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৩, ১৭:৫৯আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১৮:৫৬

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইসরায়েল-হামাস যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি এখনও আসেনি। উত্তেজনা হ্রাসের কোনও ইঙ্গিত স্পষ্ট না হওয়ার মধ্যে বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জন নিহত হন। এর জবাবে গাজায় বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এখন পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধের সংকট দেখা দিয়েছে গাজায়।

জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে আয়মান সাফাদি বলেছেন, এই যুদ্ধের পরিণতি হতে পারে বিপর্যয়কর। সংঘাতটি ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকে মধ্যপ্রাচ্যকে রক্ষা করতে হবে।

আয়মান সাফাদি বলেন, আরও ভয়াবহ পরিস্থিতি আসন্ন বলে সব ইঙ্গিতে উঠে আসছে। আগামী দিনগুলোতে এই বিপর্যয়ের বেদনাদায়ক পরিণতি দেখা দেবে।

তিনি আরও বলেছেন, সংঘাত অবসানে কূটনৈতিক উদ্যোগের কোনও ফল আসছে না। যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত আমাদের হাতে নেই। এটি ইসরায়েলের হাতে। যুদ্ধ অবসানে আমাদের সব উদ্যোগ নিয়োজিত করতে হবে।

বৃহস্পতিবার কায়রোতে বৈঠক করেছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা জোরপূর্বক গাজার ফিলিস্তিনিদের উচ্ছেদের বিরোধিতা করেছেন।

আম্মানে সাফাদি বলেছেন, ফিলিস্তিনিদের স্থানান্তর যেকোনও উপায়ে ঠেকাবে জর্ডান। আমরা এমন কোনও সমাধান মেনে নেবো না। এটি হলো আমাদের রেড লাইন এবং একটি যুদ্ধ ঘোষণার শামিল। ইসরায়েল যে সংকট তৈরি করেছে তা আমরা জর্ডানে আসতে দেবো না।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান