‘দুই ফ্রন্টে লড়ছে ইসরায়েল’

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৩, ২১:৪২আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ২২:২৪

ইসরায়েলের উত্তর সীমান্ত এলাকায় পরিদর্শনে যেয়ে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কয়েকদিন ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর থেমে থেমে চলা সংঘর্ষে ছড়িয়েছে উত্তেজনার পারদ। তা নিজ চোখে পর্যবেক্ষণ করতেই তার এই সফর।

সেখান গিয়ে ইসরায়েলি সেনাদের সঙ্গে আলাপ করেন নেতানিয়াহু। তিনি বলেন, দুটি ফ্রন্টে যুদ্ধের মুখোমুখি হচ্ছে তার ভূখণ্ড। প্রথমত অবরুদ্ধ গাজার দিক থেকে। দ্বিতীয়টি ইসরায়েলের উত্তরে লেবানন সীমান্তে।

পরিস্থিতি পর্যবেক্ষণের পর নেতানিয়াহু বলেছেন, লেবাননের ক্ষমতাধর সামরিক শক্তি হিজবুল্লাহ যুদ্ধে নামার সিদ্ধান্ত নিয়েছে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। যদি তারা এই পরিকল্পনা করে থাকে, এমনভাবে বিপর্যস্ত করা হবে তা কল্পনাও করতে পারেনি।

গত ৮ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় বিমান হামলা জোরদার করেছে নেতানিয়াহু সরকার। এরপর লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম