গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন, একদিনেই ৪০০ ফিলিস্তিনিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৩, ০৮:০৯আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৩:১৫

ইসরায়েলের আগ্রাসন থামানোর যেন কেউ নেই। চরম মানবিক সংকটের মধ্যেও গাজায় বোমাবর্ষণ তীব্র থেকে আরও তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। তাতে গেলো একদিনেই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪০০ ফিলিস্তিনি।

ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা রণক্ষেত্র পরিণত করেছে নেতানিয়াহুর সরকার। এই বর্বরতার বিরুদ্ধে একদিকে আরব দুনিয়ার প্রতিবাদ অন্যদিকে বিক্ষোভ হলেও তাতে কান দিচ্ছে না ইসরায়েলি প্রশাসন।

বরং ঘোষণা দিয়ে গাজা ভূখণ্ডে বোমা হামলার মাত্রা কয়েকগুণ বাড়িয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদকে নিশ্চিহ্ন করতেই তাদের অভিযান চলছে।

কিন্তু তার দাবির সঙ্গে গাজার বাস্তবতা পুরোপুরি ভিন্ন। চারদিকে কেবল ধ্বংসযজ্ঞ আর বাতাসে লাশের গন্ধ। বিমান হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশুসহ সাধারণ ফিলিস্তিনি।

ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যমগুলোয় বলা হচ্ছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে রবিবারের বোমা হামলার মাত্রা ছিল সবচেয়ে জোরালো। ওয়াফা সংবাদমাধ্যমে জানা গেছে, কোনও সতর্কবার্তা না দিয়েই বেসামরিক স্থাপনায় বোমা ফেলা হচ্ছে।

ইরসায়েলি বাহিনীর দীর্ঘদিনের দখলদারিত্ব ও দমন-পীড়নের প্রতিবাদে গত ৭ অক্টোবর ভূখণ্ডটিতে হামলা চালায় হামাস। তাতে ১৪শ’র বেশি মানুষ নিহত হন। ওইদিন থেকে গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। যা এখনও চলমান। গত ১৫ দিনে সাড়ে ৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান