গাজায় স্থল অভিযান পিছিয়ে দিতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৩, ১৬:২৮আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৬:২৮

মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে গাজায় পরিকল্পিত স্থল অভিযান পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বেশ কয়েকজন কর্মকর্তাকে উদ্ধৃত করে এ কথা বলা হয়েছে।

রবিবার একাধিক কর্মকর্তাকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস বলেছে, গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি এবং উপত্যকায় জীবন রক্ষাকারী ত্রাণের প্রবেশের সুযোগ রাখতে এই পরামর্শ দেওয়া হয়েছে।

এক মার্কিন কর্মকর্তা বলেছেন, পেন্টাগন প্রধান লয়েড অস্টিন প্রায় প্রতিদিন ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপ করছেন। তাদের আলোচনায় ইসরায়েলকে সামরিক সহযোগিতা ও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন নিয়ে আলোচনা হচ্ছে। তিনি জিম্মিদের মুক্ত করাকে অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন।

চার ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, একাধিকবার স্থল অভিযান পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এর কারণ সম্পর্কে তারা অবগত নন।

দুই সপ্তাহের বেশি সময় ধরে গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করেছে ইসরায়েল। এর ফলে খাদ্য, পানি, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গাজার ২৩ লাখ ফিলিস্তিনি মানবিক বিপর্যয়ে পড়েছেন। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই অবরোধ একটি সমন্বিত শাস্তি, যা একটি যুদ্ধাপরাধের সমান।

শনি ও রবিবার ৩৪টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, প্রয়োজনের তুলনায় এই ত্রাণ একেবারে অপ্রতুল।

গত সপ্তাহে হামাস দুই মার্কিন জিম্মিকে মুক্তি দিয়েছে। এর ফলে দ্রুত বিদেশি জিম্মিদের মুক্তির আশাবাদ তৈরি হয়েছে।

ফিলিস্তিনি গোষ্ঠীটি বলে আসছে, তারা সব অ-ইসরায়েলিদের নিঃশর্তে মুক্তি দিতে চায়। তবে গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ এই প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে।

ইসরায়েলি সেনাবাহিনীর রেডিওকে উদ্ধৃত করে মিডল ইস্ট আই জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা হাজির হওয়ার আগ পর্যন্ত গাজায় অভিযান পিছিয়ে দিতে রাজি হয়েছে ইসরায়েল।

সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরি ও ২ হাজার মেরিন সেনা মোতায়েন করবে ইসরায়েলের সহযোগিতায়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাস যোদ্ধারা ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। এতে ইসরায়েলের ১৪০০ লোক প্রাণ হারায়। হামাস প্রায় ২০০ ইসরায়েলিকে জিম্মি হিসেবে আটক করে। এর জবাবে ইসরায়েল গাজায় বোমা বর্ষণ শুরু করে। গাজায় অব্যাহত বোমা বর্ষণে ৪ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম