এবার দুই ইসরায়েলি বন্দিকে মুক্তি দিলো হামাস

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৩, ০৮:১২আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৭:৪৫

কাতার ও মিসরের মধ্যস্থতায় অবরুদ্ধ গাজায় সোমবার আরও দুই জিম্মিকে মুক্তি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা হলেন ইসরায়েলের নুরিত কুবার (৭৯) ও ইয়োচেভ লিফশিতজ (৮৫)। জিম্মি দশা থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।

বিবৃতিতে হামাসের মুখপাত্র আবু ওবাইদা বলেছেন, ‘আমরা দুজনকে মুক্তি দিয়েছি। তবে এটা মনে রাখা দরকার যে গত শুক্রবার তাদের নিতে অস্বীকার করেছিল ইসরায়েল। স্বাস্থ্যগত সমস্যা ও মানবিক খাতিরে আমরা এই দুই ইসরায়েলির মুক্তির সিদ্ধান্ত নিই।’

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের এক মুখপাত্র বিবৃতিতে জানান, বন্দিদের মুক্তি করতে হামাসের সব ধরনের বাধা কাটিয়ে বিভিন্ন চ্যানেল হয়ে কাজ করছে আইডিএফ ও নিরাপত্তা বাহিনী।

এ প্রক্রিয়ায় সহায়তা করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সংস্থা রেডক্রস। সংস্থাটি জানিয়েছে, পরে তাদের তেল আবিবে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। সেখানে তাদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

গত শুক্রবার দুই মার্কিনি বন্দিকে মুক্তি দেয় হামাস। এরপর গোষ্ঠীটির পক্ষ থেকে প্রস্তাব ওঠে যুদ্ধবিরতির। তবে জিম্মিদের মুক্তি নিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু প্রশাসন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে অন্তত ৫ হাজার রকেট ছুটে হামাস। পরে কাঁটাতারের বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়ে তারা। দুই শতাধিক ইসরায়েলিকে তুলে গাজায় নিয়ে যায় হামাস। তাদের হামলায় এক হাজার চারশ’র বেশি ইসরায়েলি নিহত হন। এর জেরে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। যা এখনও অব্যাহত। হামলায় ভয়াবহ পরিস্থিতি উপত্যকাজুড়ে। হামলায় গত ১৬ দিনে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

সূত্র: সিএনএন, বিবিসি

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম