ওয়াশিংটন সফর করবেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৩, ১২:৩০আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৩:৩৩

ইসরায়েল-হামাস সংঘাতের বিষয়ে আলোচনা করার জন্য ওয়াশিংটন সফর করবেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার থেকে রবিবার মার্কিন প্রতিপক্ষ অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তাছাড়া মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গেও এ বিষয়ে আলাপ করবেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার (২৪ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ওয়াশিংটন সফরে ইসরায়েল ও ইউক্রেনের ‘পরিস্থিতি’ নিয়ে আলোচনা করা হবে। এই সংকট সমাধানে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে চাপ দেওয়া হবে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হবে কিনা সে বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য নেই।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সফরকে সামনে রেখে গত সোমবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেনের সঙ্গে ফোনালাপ করেন ওয়াং। চলমান সংকট সমাধানের পরিকল্পনা নিয়ে আলাপ করেন তিনি।

এক বিবৃতিতে ওয়াং বলেন, প্রতিটা দেশেরই আত্মরক্ষা করার অধিকার আছে। কিন্তু বেসামরিক নাগরিকের নিরাপত্তা রক্ষার্থে আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণ করা উচিত।

‘কার্যকর আন্তর্জাতিক শান্তি সমাবেশের আয়োজন করার আহ্বান জানিয়ে’ চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ফিলিস্তিনির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকিকে বলেন, দ্বি-রাষ্ট্র সমস্যা সমাধানের জন্য কাজ করবে চীন।

চীনা মধ্যপ্রাচ্য দূত ঝাই জুনকে সপ্তাহের শুরুতে এই অঞ্চলে আলোচনার জন্য পাঠিয়েছে বেইজিং।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম