গাজায় আজ রাতেই জ্বালানি শেষ হয়ে যাবে: ইউএনআরডব্লিউএ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২৩, ১২:৪০আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৩:২৬

অবরুদ্ধ গাজায় বুধবার রাতেই জ্বালানি শেষ হয়ে যাবে। সতর্কতা জারি করে এমন কথা বলেছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক ত্রাণ ও কর্মসংস্থান সংস্থার (ইউএনআরডব্লিউএ) কর্মকর্তারা। একই সঙ্গে ইসরায়েলি হামলায় মানবিক বিরতির আহ্বান জানিয়ে ত্রাণ সরবরাহ করতে বলেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী অভিযোগ করে বলেছে, হামাস জ্বালানি মজুদ করে রেখেছে। ইসরায়েলের প্রকাশ করা উপগ্রহের ছবিতে দেখা গেছে, গাজার ভেতরে এক ডজন জ্বালানি ট্যাংক রয়েছে। তারা বলছে, সেখানে পাঁচ লাখ লিটার জ্বালানি রয়েছে।

রবিবার এক বিবৃতিতে ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (আনরোয়া) জ্বালানি শেষ হওয়ার বিষয়ে সতর্ক করেছে।

সংস্থাটির প্রধান নির্বাহী ও জাতিসংঘের কমিশনার জেনারেল ফিলিপ ল্যাজারিনি স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, তিন দিনের মধ্যে গাজায় জ্বালানির মজুত শেষ হয়ে যাবে।

২১ অক্টোবর রাফাহ ক্রসিং খুলে দেওয়া হয়েছে। এই ক্রসিং দিয়ে কয়েক দফায় ত্রাণপণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। এসব ত্রাণের মধ্যে খাদ্য, পানি, ওষুধ, চিকিৎসা সামগ্রী থাকলেও জ্বালানি ছিল না।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম