গাজায় ট্যাংক নিয়ে ‘লক্ষ্যস্থলে অভিযান’ চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর ২০২৩, ১৫:৩৫আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৬:২১

উত্তর গাজায় সাঁজোয়া ট্যাংক নিয়ে ‘লক্ষ্যস্থলে অভিযান’ চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এই হামলার কথা বলেছে ইসরায়েল সেনাবাহিনী। স্থল অভিযানের জন্য প্রস্তুত দেশটির সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ইসরায়েল সেনাবাহিনী বলেছে, যুদ্ধের পরবর্তী প্রস্তুতি হিসেবে উত্তর গাজার লক্ষ্যস্থলে অভিযান পরিচালনা করেছে ইসরায়েল প্রতিরক্ষাবাহিনী। প্রতিরক্ষাবাহিনী আরও জানিয়েছে, অভিযান শেষে সেই স্থান ছেড়ে চলে গেছে সেনারা।

বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনের গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু কবে থেকে গাজায় ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি নেতানিয়াহু।

৭ অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের আজ ২০ দিন। ইসরায়েল সরকার জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।  ২২২ ইসরায়েলিকে জিম্মি করেছে হামাস।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ছয় হাজার ৫৪৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা দুই হাজারের বেশি। জাতিসংঘের হিসাবমতে, এখন পর্যন্ত গাজায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১৪ লাখ মানুষ।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক