মধ্যপ্রাচ্যে আরও ৯০০ সেনা পাঠালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৩, ১৪:৩৫আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৫:১৩

মধ্যপ্রাচ্যে আরও ৯০০ সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এই সেনাদের পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পেন্টাগন এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে বহু মার্কিন সেনা মোতায়েন করা আছে। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর আক্রমণের হাত থেকে তাদেরকে রক্ষা করার জন্য নতুন ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র।

বিমানবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেছেন, ইরাকের আল-আসাদ বিমান ঘাঁটি এবং সিরিয়ার আল-তানফ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছিল। এ দুটি হামলায় ২১ মার্কিন কর্মকর্তা আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তাছাড়া কয়েক হাজার সেনা পাঠিয়েছে তারা। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে নিরস্ত করার জন্য দুটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান বৃহস্পতিবার জাতিসংঘকে বলেছেন, ইসরায়েল যদি হামাসের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া বন্ধ না করে, যুক্তরাষ্ট্র এই আগুন থেকে রেহাই পাবে না।

/এসএইচএম/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি