গাজায় ঢুকেছে ইসরায়েলি বাহিনী, হামাসের সঙ্গে তীব্র লড়াই

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২৩, ০৭:৫০আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৭

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইতোমধ্যে স্থল অভিযানের প্রথম ধাপ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস দাবি করেছে, গাজার উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গায় ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের সম্মুখীন হচ্ছে তারা।

এ বিষয়ে হামাসের শামরিক শাখা কাশেম ব্রিগেডেস বিবৃতিতে জানিয়েছে, ‘উত্তর গাজার বেইত হানুন ও বুরেজের কাছে ভয়াবহ সংঘর্ষ চলছে।’

এ নিয়ে বিস্তারিত জানায়নি গাজার প্রতিরোধ গোষ্ঠীটি। সংবাদমাধ্যম বিবিসি এ ঘটনার সত্যতা তাৎক্ষণিক যাচাই করতে পারেনি।

এর মধ্যেই গাজায় রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অন্ধকারে ডুবে যায় উপত্যকা। বিগত দিনগুলোর চেয়ে শুক্রবার রাতে বিমান হামলা সবচেয়ে জোরালো ছিল বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি ও আল জাজিরা। ইসরায়েলের এ ধরনের জোরালো হামলা ত্রিমুখী অভিযানের অংশ কিনা, তা স্পষ্ট করছে না তেল আবিব।

আরও পড়ুন: জিম্মিদের মুক্তি দিতে যুদ্ধবিরতি আবশ্যক: হামাস

এদিকে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেছেন, গাজায় উপত্যকায় তাদের কিছু সেনা ঢুকেছে। কিন্তু এটি সম্ভাব্য স্থল অভিযানের অংশ কিনা, এ নিয়ে মুখ খুলেননি তিনি।

মাজ নীর দিনার সংবাদমাধ্যমটিকে বলেছেন, 'আমাদের ট্যাংক ও সেনারা গাজা সীমান্তে ঢুকেছে। তারা গুলি ছুড়ছে এবং অভিযান চালাচ্ছে।’

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা ও নাগরিকদের জিম্মি করার জেরে গাজায় স্থল অভিযানের ঘোষণা দিয়েছে নেতানিয়াহু সরকার। হামাসের হামলায় ১৪শর’ বেশি ইসরায়েলি প্রাণ হারান। ফলে উপত্যকায় বিমান হামলায় নামে ইসরায়েলি বাহিনী। গত ২১ দিনে গাজায় ইসরায়েলি হামলায় ৭ হাজার তিনশর’ বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম