ইসরায়েলি হামলায় ২১ দিনে শতাধিক চিকিৎসক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২৩, ২২:০৩আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:৪৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় প্রাণ হারিয়েছেন ১১০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু পর এ হতাহতের ঘটনা ঘটছে। শনিবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২১ দিনে অর্ধশত অ্যাম্বুলেন্স হামলার শিকার হয়েছে। বাদ যায়নি হাসপাতালও। ইসরায়েলি বোমা  বর্ষণ ও জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেছে ১২টি হাসপাতাল ও ৪৬টি প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র।

অভিযানের অংশ হিসেবে উত্তর গাজার ২৪টি হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। যেখানে চিকিৎসা নিচ্ছেন হাজারো রোগী।

ফিলিস্তিনিদের ওপর দশকের পর দশক হামলা, নির্যাতন ও আগ্রাসনের বিরুদ্ধে গত ৮ অক্টোবর ইসরায়েলে রকেট ছুড়ে গাজার প্রতিরোধ গোষ্ঠী হামাস। একই সঙ্গে ভূখণ্ডটিতে ঢুকে ১৪শ’র বেশি ইসরায়েলিকে হত্যা করে। এর জেরে ওইদিন থেকে গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে নেতানিয়াহুর বাহিনী। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে উপত্যকাজুড়ে। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৭ হাজার ৭০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী