গাজার আল-কুদস হাসপাতাল খালি করতে বলেছে ইসরায়েল: রেড ক্রিসেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২৩, ১৯:০১আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৯:৪৮

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট (পিআরসিএস) বলেছে, গাজা উপত্যকার আল-কুদস হাসপাতাল অবিলম্বে খালি করার জন্য ফোন দিয়ে বলেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। রবিবার (২৯ অক্টোবর) ফেসবুকে এক পোস্টে এ কথা বলেছে সংস্থাটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফেসবুকে রেড ক্রিসেন্ট আরও বলেছে, হাসপাতাল থেকে মাত্র ৫০ মিটার দূরে রবিবার সকালে অভিযান চালানো হয়েছে।

আল-কুদস হাসপাতাল খালি করার সতর্কবার্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেছেন, এই খবর গভীরে উদ্বেগজনক। আমরা আবারও বলছি, রোগীদের জীবন ঝুঁকিতে না ফেলে একটি হাসপাতাল খালি করা অসম্ভব।

এক বিবৃতিতে পিআরসিএস বলেছে, হাসপাতাল খালি করতে ইসরায়েলি কর্তৃপক্ষের ফোন কল একটি স্পষ্ট ও সরাসরি হুমকি। আমাদের বলা হয়েছে, অবিলম্বে খালি না করলে হাসপাতালে থাকা সবার জীবনের দায় পিআরসিএসকে নিতে হবে।

হাসপাতালটির মুখপাত্র নেবাল ফারসাখ বলেছেন, এই মুহূর্তে হাসপাতালে ১২ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। বিমান হামলায় আহত শিশুতে পূর্ণ আইসিইউ। বেশিরভাগ অক্সিজেন মেশিনের সঙ্গে যুক্ত। হাসপাতাল থেকে তাদের সরানোর অর্থ হবে হত্যা করা।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের বিবৃতির বিষয়ে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের কাছে জানতে চাইলে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। তবে এর আগে গাজার উত্তরাঞ্চলের দশ লক্ষাধিক মানুষকে দক্ষিণাঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল।

শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা শহরের শিফা হাসপাতালের নিচে ঘাঁটি তৈরি করে অভিযান পরিচালনা করছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক