সবচেয়ে বড় ত্রাণ বহর ঢুকলো গাজায়

আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর ২০২৩, ১১:৩০আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১২:৫২

অবরুদ্ধ গাজায় সবচেয়ে বড় ত্রাণ বহর প্রবেশ করেছে। এই ত্রাণ সহায়তা বহরে ৩৩টি ট্রাক ছিল। এক সপ্তাহ আগে সীমিত আকারে ত্রাণ প্রবেশের অনুমোদনের পর এটিই সবচেয়ে বড় ত্রাণ বহর। সোমবার (৩০ অক্টোবর) জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, পানি, খাদ্য ও চিকিৎসা সামগ্রী বহনকারী ৩৩টি ট্রাক মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করেছে।

ওসিএইচএ সতর্ক জারি করে বলেছে, নাগরিক অস্থিরতাসহ মানবিক পরিস্থিতির অবনতি ঠেকাতে আরও সাহায্যের প্রয়োজন। সংস্থাটি আরও বলেছে, চিকিৎসা সরঞ্জাম ও পানি সরবরাহের জন্য ‘জরুরিভিত্তিতে জ্বালানি প্রয়োজন’।

আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও বিশ্বের বিভিন্ন দেশের প্রচেষ্টায় মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে ২১ অক্টোবর ২০টি এবং তার পরের দিন ১৭টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে।  তারপর বৃহস্পতিবার আরও ৯টি ত্রাণবাহী ট্রাকে ১৪১ মেট্রিক টন খাদ্যসামগ্রী প্রবেশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২১ অক্টোবর থেকে গাজায় পুনরায় ত্রাণ প্রবেশ শুরু হয়েছে। তারপর থেকে রাফাহ ক্রসিং দিয়ে মোট ১১৭টি ত্রাণ সহায়তার ট্রাক প্রবেশ করেছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, এর আগে, প্রতিদিন প্রায় ৫০০ ত্রাণ সহায়তার ট্রাক এই অঞ্চলে প্রবেশ করতো।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এএফপি বলেছে, প্রতিদিন ১০০ সাহায্য ট্রাক প্রবেশের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল ইসরায়েল।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম