খান ইউনিস শিবিরে ইসরায়েলের হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
০১ নভেম্বর ২০২৩, ০৯:৩০আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৪:৪২

অবরুদ্ধ গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় পাঁচ ফিলিস্তিনি  নিহত হয়েছেন। শরণার্থী শিবিরের দুই আবাসিক ভবনে হামলায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। গাজাকে আবারও যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরায়েল। বুধবার (০১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।

দক্ষিণ গাজার আল জাজিরার প্রতিনিধির দেওয়া তথ্য অনুসারে, গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৪০ জনের বেশি ফিলিস্তিনি। সাংবাদিকের দেওয়া তথ্যে আরও জানা গেছে, খান ইউনিস শরণার্থী শিবিরের দুইটি আবাসিক ভবন লক্ষ্য করে এই হামলা করেছে ইসরায়েলি বাহিনী।

এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজাকে আবারও যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গত এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো গাজায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নি করে দিলো ইসরায়েল।

৭ অক্টোবর থেকে শুরু হয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন আজ ২৬তম দিনে গড়িয়েছে। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে,ইসরায়েলের বোমা হামলায় অন্তত আট হাজার ৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অপর দিকে ইসরায়েল জানিয়েছে,হামাসের হামলায় অন্তত এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম