আবারও গাজা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক
০১ নভেম্বর ২০২৩, ১০:৫৯আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১০:৫৯

অবরুদ্ধ গাজায় আবারও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। বুধবার (০১ নভেম্বর) ইন্টারনেট বন্ধের কথা জানিয়েছে গাজার টেলিকমিউনিকেশনস কোম্পানি পালটেল। ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া ইসরায়েলের যুদ্ধ কৌশল।

গাজার টেলিকমিউনিকেশনস কোম্পানি পালটেল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছে, গাজায় ইন্টারনেট সংযোগ আবারও বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন আগেই ৩৬ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। তারপর আবার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা নীতি এবং অ্যাকসেস নাউ বৈশ্বিক মানবাধিকার সংস্থার অ্যাডভোকেসি ম্যানেজার মারওয়া ফাতাফতা বলেন, ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করেছে। সেই যুদ্ধাপরাধকে ঢেকে রাখার জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

ফাতাফতা আল জাজিরাকে বলেন, যুদ্ধের কৌশল হিসেবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। কারণ সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা মানেই মানুষকে আঘাত করা।

৭ অক্টোবর থেকে শুরু হয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন আজ ২৬তম দিনে গড়িয়েছে। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে,ইসরায়েলের বোমা হামলায় অন্তত আট হাজার ৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অপর দিকে ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় অন্তত এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম