গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে এবার জর্ডানে ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর ২০২৩, ১৩:৩৪আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১৪:০৫

গাজায় ‘অস্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব’ নিয়ে ইসরায়েলের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর এবার জর্ডানে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। রাজধানী আম্মানে মধ্যপ্রাচ্যের পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেই এ বৈঠক হতে যাচ্ছে। শনিবার ফরাসি গণমাধ্যম ফ্রান্স টুয়েন্টি ফোর এই খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে রাজধানী আম্মানে পৌঁছেছেন ব্লিঙ্কেন। পৌঁছানোর পর শনিবার জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন তিনি। সেখানে মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন ব্লিঙ্কেন। এসময় ফিলিস্তিনি কর্তৃপক্ষ- পিএ এর একজন প্রতিনিধিও উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাস বিরোধী।

তবে এ বৈঠক কখন অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে, শুক্রবার এক বিবৃতিতে জর্ডান জানায়, গাজায় চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতে আম্মানে এক ফিলিস্তিনি প্রতিনিধিসহ জর্ডান, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা ব্লিঙ্কেনের সাথে দেখা করবেন। এই অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।

এছাড়া, সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনালাপকালে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি প্রয়োজনীয়তার উপর জোর দেন বাদশাহ আবদুল্লাহ।

ইসরায়েল এবং পশ্চিম তীরের সীমান্তবর্তী দেশ জর্ডান। দেশটির রাজধানী আম্মানে গাজাবাসীদের প্রতি সমর্থন জানিয়ে শুক্রবার প্রায় ৫ হাজার জর্ডানিয়ান বিক্ষোভ করেন। এসময় রাজাকে গাজায় যুদ্ধবিরতির জন্য ইরায়েলকে চাপ দেওয়ার আহ্বানও জানান তারা।

এর আগে, বুধবার, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েল থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে জর্ডান।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম