গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৩৯ ফরাসি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর ২০২৩, ২৩:১২আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ২৩:১২

গাজায় ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে ৩৯ ফরাসি নাগরিক নিহত হয়েছেন। তাছাড়া সংঘাতের কবলে পড়ে নয়জন ফরাসি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বোমা হামলায় বেসামরিক হতাহতের বিষয়ে  উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স। তারপরও ইসরায়েলের প্রতি সমর্থনের প্রস্তাব জানিয়েছে দেশটি।

এদিকে আগামী ৯ নভেম্বর গাজাবাসীর জন্য আন্তর্জাতিক মানবিক সম্মেলনের আয়োজন করার কথা জানিয়েছে ফ্রান্স।

প্রতিবেদন থেকে জানা গেছে, গাজা উপকূলে দুটি হেলিকপ্টার ক্যারিয়ার পাঠাচ্ছে  ফ্রান্স। যাতে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করার  উপায় খুঁজে বের করতে পারে। এটি ইসরায়েলি ও মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে।

৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাত আজ ২৯তম দিনে গড়িয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৯ হাজার ৪৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৩ হাজার ৮২৬ জন শিশু।

এদিকে হামাসের মামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম