গাজা শিশুদের কবরস্থান হয়ে উঠছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২৩, ০৯:১৫আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৭:০৭

গাজা শিশুদের কবরস্থানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গাজায় মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে জানানোর পর এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সেই সাথে পরিস্থিতি বিবেচনায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর আরও জোর দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

গুতেরেস বলেন, গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে। প্রতিদিন হতাহতের ঘটনা ঘটছে। নিহতদের মধ্যে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) ৮৯ জন। সংস্থাটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পাঁচ কর্মী নিহত হয়েছেন।  জাতিসংঘের ১৮টি সংস্থা এর আগেই দাবি জানিয়েছে, দ্রুত যুদ্ধবিরতি দরকার,  এক মাস পার  হয়ে গেছে,  এই আগ্রাসন এখনই বন্ধ হওয়া উচিত।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় অন্তত  ১০ হাজার ২২  জন নিহত হয়েছে, যার মধ্যে  শিশুর সংখ্যা ৪১০৪।

গুতেরেস সাংবাদিকদের বলেন, ইসরায়েলের সেনারা বেসামরিক নাগরিক, হাসপাতাল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ আশ্রয়কেন্দ্রেও ক্রমাগত হামলা চালাচ্ছে, কেউ নিরাপদ নয়। ইসরায়েল এবং হামাস যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপকেও প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল বলেছে, জিম্মিদের প্রথমে মুক্তি দেওয়া উচিত, অন্যদিকে হামাস বলেছে ইসরায়েলি আগ্রাসন চলাকালীন তারা জিম্মিদের মুক্তি দেবে না।  এই পরিস্থিতিতে জিম্মিদের দ্রুত মুক্তির  আহ্বান জানিয়েছেন গুতেরেস। 

ইসরায়েল দাবি করছ, গত ২৭ অক্টোবর গাজায় সম্প্রসারিত স্থল অভিযান শুরু করার পর থেকে ৩১ সেনা নিহত হয়েছে। শুধু তাই না, হামাস বিদ্রোহীরা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের সাথে হাসপাতালে ছদ্মবেশে আছে। এদিকে এ দাবির অভিযোগে হামাাস বলছে, হাসপাতালের ঘটনাটি পুরোপুরি মিথ্যা, জাতিসংঘের  উচিত যাচাই করা। 

আন্তর্জাতিক সংস্থাগুলো অভিযোগ করছে, হাসপাতালগুলোতে আহতদের জায়গা সংকুলান হচ্ছে না, ত্রাণ বিতরণের সাথে খাদ্য ও বিশুদ্ধ পানি প্রয়োজনের আগেই শেষ হয়ে যাচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ইসরায়েলের  প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা করেছেন, সেই সাথে ইসরায়েলের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

/এসএসএস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম