সিরিয়ায় ইরানের সামরিক স্থাপনায় মার্কিন বিমান হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৩, ১৫:২০আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৫:২০

ইরানের সঙ্গে যুক্ত সিরিয়ার সামরিক স্থাপনায় এবার বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের ওপর হামলার প্রতিক্রিয়া হিসেবে এই পাল্টা হামলা চালানো হয়েছে। এতে ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে প্রাণহানির বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। বৃহস্পতিবার (৯ নভেম্বর) এই খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য গাডির্য়ান’।

গত প্রায় দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সিরিয়ায় ইরানের অবস্থানকে লক্ষ্য করে হামলা চালাল যুক্তরাষ্ট্র। জানা গেছে, হামলার শিকার ওই স্থাপনাটি অস্ত্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। 

এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বুধবার পূর্ব সিরিয়ায় ইরান-সংযুক্ত অস্ত্র সংরক্ষণ কেন্দ্রে মার্কিন যুদ্ধবিমানের হামলার বিষয়টি নিশ্চিত করেন। এ হামলাকে তিনি ‘আত্মরক্ষামূলক হামলা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-আইআরজিসি এবং সহযোগী গোষ্ঠীগুলোর ব্যবহৃত পূর্ব সিরিয়ার একটি স্থাপনায় মার্কিন সামরিক বাহিনী আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। দু’টি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ব্যবহার করে ওই অস্ত্র সংরক্ষণাগারে হামলা চালানো হয়।’

এর আগে, গত অক্টোবরের শেষ দিকে সিরিয়ায় ইরানের দু’টি সামরিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। সেসময় এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশেরই এই হামলা চলানো হয়। এছাড়া ইসরায়েল ও হামাসের যুদ্ধের ‘সুযোগ নিয়ে’ ইরান যদি মার্কিন বাহিনীকে আক্রমণ করে, সেক্ষেত্রে ভবিষ্যতে এ ধরনের আরও হামলা হবে বলেও সতর্ক করেন মার্কিন এই প্রতিরক্ষামন্ত্রী।

/এএকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম