আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৩, ১৭:০৬আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ২০:৩০

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষায় আন্তর্জাতিক চাপে রয়েছে ইসরায়েল। ফ্রান্সসহ, যুক্তরাষ্ট্রও চাপ দিচ্ছে ইসরায়েলি আগ্রাসন বন্ধের। ফিলিস্তিনি নারী-শিশুসহ বেসামরিক নাগরিকের নিহতের সংখ্যা হু হু করে বাড়ার কারণে ইসরায়েলকে এমন চাপের সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের দুর্দশার কথা স্মরণ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন চালিয়ে অনেক ফিলিস্তিনি হত্যা করা হয়েছে। তাদের অনেক ক্ষতি করছে ইসরায়েল। শুক্রবার (১০ নভেম্বর) ভারত সফরে সাংবাদিকদের সামনে বলা ফিলিস্তিনি ইস্যুতে এটিই ছিল তার জোরালো মন্তব্য।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের বরাত দিয়ে ব্লিঙ্কেন বলেছেন, ইসরায়েলের প্রতিদিনের চার ঘণ্টার মানবিক বিরতিকে স্বাগত জানিয়েছেন। সেই সঙ্গে ইসরায়েলকে সমর্থন দিয়ে গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আরও পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার বিবিসির এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ এবং বেসামরিক মানুষ হত্যা বন্ধ করতে হবে। ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিয়ে গাজায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানান ম্যাক্রোঁ।

/এসএইচএম/এসএসএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম