গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে যা বললো কাতার

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২৩, ১৮:২০আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১৯:২৭

গাজা-ইসরায়েল চলমান সংঘাতে বিধ্বস্ত গাজাকে পুনর্গঠন করতে চায় কাতার। এরই রেশ ধরে  জাতিসংঘে কাতারের স্থায়ী প্রতিনিধি শেখ আলিয়া আহমেদ বিন সাইফ আল থানি বলেন, কাতারের পক্ষ থেকে গাজায় মানবিক সাহায্য পাঠানোর ক্ষেত্রে  বাধা হয়ে দাঁড়াতে পারবে না ইসরায়েলি আগ্রাসন। জাতিসংঘের সাধারণ পরিষদের অনানুষ্ঠানিক এক বৈঠকে  তিনি বলেন, অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নৃশংস সহিসংতা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জাতিসংঘে কাতারের স্থায়ী প্রতিনিধি এরই মধ্যে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের আওতায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ।
এরই মধ্যে ৩৫৮ টনেরও বেশি অনুদান বিমানে করে গাজা পাঠিয়েছে কাতার। শুধু তাই না ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে অবরুদ্ধ গাজায়  ফিল্ড হাসপাতাল, আশ্রয়কেন্দ্র, খাবার, বাসস্থানের সুবিধা দিয়ে আসছে কাতার। 
এদিকে গাজায় জরুরি মানবিক সহায়তা সরবরাহের পরিমাণ বাড়াতে চলমান প্রচেষ্টা নিয়ে এবং গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তি দিতে ফোনালাপে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শেষ পাওয়া খবরে,  গত দেড় মাসে ১২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে ৫ হাজার  নারী ও শিশু।

/এসএসএস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম