গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলের হামলা, নিহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২৩, ২১:২৯আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:৩২

উত্তর গাজার শরণার্থী শিবিরে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডাব্লিউএ) পরিচালিত আল ফাখোরা স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে  এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

শনিবার স্থানীয় সময় ভোরে হামলা চালানো হয় বলে জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলি আগ্রাসন থেকে বাঁচতে নিহতদের অনেকেই এই স্কুলে আশ্রয় নিয়েছিলেন। হামলার পর স্কুলের বিভীষিকাময় ছবি সামনে নিয়ে এসেছে আল জাজিরা। এতে দেখা যায়, স্কুলের অনেক কক্ষে, করিডোরেস্ক মরদেহ পড়ে আছে। নিহতদের মধ্যে অনেকেই শিশু।

আলজাজিরার সংবাদদাতা তারেক আবু আজউম জানিয়েছেন, উত্তর গাজায় ইসরায়েলের হামলা থেকে বাঁচতে অনেক ইন্দোনেশিয়ান হাসপাতালের আশপাশে জাতিসংঘ পরিচালিত স্কুলটিতে আশ্রয় নিয়েছেলো। তারা ভেবেছিলো স্কুলে তারা সহিংসতা থেকে মুক্তি পেতে পারে। কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী তাদের বার্তা পাঠাচ্ছে যে গাজার দক্ষিণে পালিয়ে যাও। 

জাবালিয়া শরণার্থী শিবিরে কয়েক সপ্তাহ ধরেই হামলা চালিয়ে আসছে ইসরায়েল।  এর আগে ২০০৯, ২০১৪ ও চলতি বছরের শুরুতে আল ফাখোরা স্কুলটিতে বেশ কয়েকবার আঘাত করেছে ইসরায়েলি সেনারা। 

 

/এসএসএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম