আল শিফাকে ডেথ জোন আখ্যা দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৩, ০৯:৩১আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৬:২৯

গাজায় চলমান সহিংসতার মধ্যে আল শিফা হাসপাতালকে ডেথ জোন হিসেবে আখ্যা দিয়েছে  বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সঙ্গে হাসপাতালে যারা অবস্থান করছে তাদের সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২৯১ জন রোগী ও ২৫ স্বাস্থ্যকর্মী এখনও হাসপাতালের ভেতরে রয়েছে। সংস্থাটি বলছে, হাসপাতালের ভেতরে তারা এক ঘণ্টা অবস্থান নিতে সক্ষম হয়। আর এই এক ঘণ্টার পরিদর্শনে হাসপাতালকে ডেথ জোন হিসেবে আখ্যা দেন তারা।

এর আগে হাসপাতালের নিয়ন্ত্রণ নিয়ে এক ঘণ্টার মধ্যে রোগীদের হাসপাতাল ছাড়ার আল্টিমেটাম দেয় ইসরায়েলি বাহিনী। 

ইসরায়েলি আগ্রাসন থেকে বাঁচতে হাসপাতালের বারান্দায় আশ্র‍য় নিয়েছিল  আড়াই হাজারের মতো বাসিন্দা।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশুদ্ধ পানি, জ্বালানি ও অন্যান্য  প্রয়োজনীয় সহায়তার অভাবে আল শিফা হাসপাতাল হিসেবে কাজ করা বন্ধ করে দিয়েছে।

গত দেড় মাসের হামলায় ১২ হাজারের মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতাল, স্কুল, মসজিদ বা অ্যাম্বুলেন্স কোন কিছুই হামলার হাত থেকে বাদ যাচ্ছে না।

/এসএসএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম