লোহিত সাগরে জাহাজ জব্দ করেছে হুথি বিদ্রোহীরা: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৩, ২২:৩২আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ২২:৩৭

লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে একটি কার্গো জাহাজ জব্দ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রবিবার এই দাবি করেছে ইসরায়েল। দেশটির দাবি, জাহাজটি ব্রিটিশ মালিকানাধীন এবং পরিচালনা করছিল জাপানি একটি কোম্পানি। এতে কোনও ইসরায়েলি ক্রু ছিলেন না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জাহাজটি নাম উল্লেখ না করে বলেছে, এটির মালিকানা, পরিচালনা বা আন্তর্জাতিক ক্রুদের মধ্যে ইসরায়েলের সংশ্লিষ্টতা নেই। কোনও ইসরায়েলি জাহাজটিতে ছিলেন না। 

৭ অক্টোবর গাজার শাসকগোষ্ঠী হামাস ইসরায়েলে আক্রমণ করার পর থেকে ফিলিস্তিনিদের সমর্থন দিয়ে আসছে ইরানপন্থি শিয়াগোষ্ঠী হুথি। ইতোমধ্যে একাধিকবার ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা।

জাহাজ জব্দের বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য করা হয়নি। তবে রবিবার গোষ্ঠীটির একজন মুখপাত্র বলেছিলেন, ইসরায়েলি কোম্পানিগুলোর মালিকানাধীন বা পরিচালনা করা বা ইসরায়েলি পতাকা বহনকারী সব জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

ইসরায়েলি বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটিতে ইউক্রেন, বুলগেরিয়া, ফিলিপাইন ও মেক্সিকোর ২৫ জন ক্রু রয়েছেন।

একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, আমরা পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

ইসরায়েল এই ঘটনাকে ইরানের আরেকটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম