পশ্চিম তীরে ২৪ ঘণ্টায় ৭ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩, ১৬:২৭আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৬:২৭

কাতারের মধ্যস্থতায় হামাসের সঙ্গে চার দিনের যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীরে ২৪ ঘণ্টার মধ্যে সাত ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের সেনারা। রবিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির তৃতীয় দিনে  ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, গত ২৪ ঘণ্টায় পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হাতে অন্তত সাত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, রবিবার সকালে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান অব্যাহত ছিল। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, জেনিনে ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন নাবলুসের দক্ষিণে ইয়াতমা গ্রামে।

৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ২২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধে ৫২ শিশু রয়েছে। গ্রেফতার করা হয়েছে তিন হাজারের বেশি মানুষকে।

এদিকে, মিডল ইস্ট আই জানিয়েছে, রবিবার গাজার মধ্যাঞ্চলে মাঘাজি শরণার্থী শিবিরে এক কৃষককে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম