ত্রিপক্ষীয় সহযোগিতা জোরদারে সম্মত দ. কোরিয়া, চীন ও জাপান

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩, ১৬:৩২আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৬:৩২

এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতাপূর্ণ মনোভাব ও ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের পথকে আরও প্রশস্ত করতে সম্মত হয়েছেন দক্ষিণ কোরিয়া, চীন ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী। রবিবার দক্ষিণ কোরিয়ার বুসানে আয়োজিত ত্রিপক্ষীয় বৈঠকে এসব কথা বলেন তারা। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স। 

জাপানের পররাষ্ট্রমন্ত্রী  ইওকো কামিকাওয়া, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পার্ক জিন বৈঠকে অংশ নিয়েছেন। 

দক্ষিণ ক্যারিয়ারে পররাষ্ট্রমন্ত্রী পার্ক জিনের সঙ্গে স্থানীয় সময় রবিবার সকালে পৃথক বৈঠক করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওকো কামিকাওয়া। সেসময় স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে পিয়ংইয়ং এর সমালোচনা করেন তারা। সম্প্রতি উত্তর কোরিয়া গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। অস্ত্র নিয়ে মস্কোর সঙ্গে পিয়ংইয়ং যে সম্পর্ক সে বিষয়েও আলোচনা করেন এশিয়ার দুই নেতা। সিউলের পররাষ্ট্রমন্ত্রণালয় খবরটি নিশ্চিত করেছে। 

এদিকে শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন কামিকাওয়া। সেসময় দুদেশের পারস্পারিক সম্পর্ক নিয়ে আশাবাদ জানান জাপানের পররাষ্ট্রমন্ত্রী।

আবার গত আগস্টে ঐতিহাসিক বৈঠকে জাপানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার কথা জানান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সক ইয়ল। এশিয়ার দুই দেশকে নিয়ে এ বৈঠকের আয়োজন করে বাইডেন প্রশাসন। 

করোনার কারণে দীর্ঘ চার বছর ত্রিপাক্ষীয় বৈঠকে বসে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। ত্রিপাক্ষীয় সম্পর্ককে জোরদার করতে ২০০৮ সাল থেকে এ বৈঠক শুরু হলেও করোনার কারণে ২০১৯ এর পর আর অনুষ্ঠিত হয়নি। গত সেপ্টেম্বরে এই ত্রিপাক্ষীয় বৈঠকের বিষয়ে সম্মত হয় চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া।
 

/এসএসএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম