শর্তসাপেক্ষে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আগ্রহী হামাস

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৩, ১৩:৩১আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৩:৩১

গাজায় চলমান যুদ্ধবিরতির শেষ দিন আজ। এই পরিস্থিতিতে জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির সময় বাড়াতে চায় হামাস। রবিবার রাতে এক বিবৃতিতে এ বিষয়ে নিশ্চিত করেছে সশস্ত্র ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটি। খবরটি জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। 

হামাস জানায়, ফিলিস্তিনের কারাবন্দিদের মুক্ত করতে সোমবার রাতের পরে যুদ্ধবিরতি বাড়াতে চায় তারা। 
চুক্তি অনুযায়ী এখন পর্যন্ত ৪০ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অপরদিকে ১১৭ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্ত করেছে ইসরায়েল। 

চুক্তি অনুসারে চারদিনের যুদ্ধবিরতিতে হামাস মোট ৫০ জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েল ১৫০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্ত করবে। 

এদিকে যুদ্ধবিরতির বাড়ানোর পক্ষে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

অন্যদিকে গত শনিবার কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, যুদ্ধবিরতির চুক্তিতে  এর মেয়াদ বাড়ানোর সুযোগের কথা বলা হয়েছে। 

গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে আকস্মিক হামলা চালায় হামাস। এরপর পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এই সহিংসতার দেড় মাস পার হওয়ার পর গত শুক্রবার থেকে শুরু হয়েছে চারদিনের যুদ্ধবিরতি। 

/এসএসএস/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম