শেষ দিনে বন্দির তালিকা নিয়ে হামাস-ইসরায়েল বিরোধ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৩, ১৭:০১আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৭:৩৯

গাজায় চলমান চার দিনের যুদ্ধবিরতির শেষ দিনে যেসব জিম্মি ও বন্দিকে মুক্তি দেওয়া হবে তাদের তালিকা নিয়ে আপত্তি তুলেছে হামাস ও ইসরায়েল। সোমবার এই তালিকায় থাকা ব্যক্তিদের মুক্তি দেওয়ার কথা ছিল। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, জিম্মি ও বন্দির মুক্তিতে বিলম্ব এড়াতে এবং আপত্তি নিরসনে কাতারি মধ্যস্থতাকারীরা হামাস ও ইসরায়েলের সঙ্গে কাজ করছেন।

চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আগ্রহের কথা জানিয়েছে হামাস। ইসরায়েল এর আগে বলেছিল, প্রতিদিন ১০ জিম্মির মুক্তির বিনিময়ে তারা বিরতির মেয়াদ একদিন বাড়াবে এবং হামাসের মুক্তি দেওয়া জিম্মির বদলে তারা তিনগুণ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

ওই কর্মকর্তা বলেছেন, আজকের তালিকা নিয়ে সামান্য সমস্যা দেখা দিয়েছে। উভয় পক্ষের সঙ্গে কাজ করছেন কাতারিরা।

এর আগে ইসরায়েল জানিয়েছিল, রবিবার দিবাগত রাতে তারা শেষ দিনে যেসব জিম্মিকে মুক্তি দেওয়া হবে তাদের তালিকা হাতে পেয়েছে। তালিকা পর্যালোচনা করা হচ্ছে।  ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় আরও জানিয়েছিল, যখন সম্ভব হবে নতুন তথ্য জানানো হবে।

রবিবার ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। শুক্রবার থেকে হামাস ৫৮ জিম্মিকে মুক্তি দিয়েছে। ইসরায়েল রবিবার ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। সমঝোতার আওতায় মুক্তি পাওয়া ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ জনে।

সমঝোতার আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, হামাস ও ইসরায়েল উভয়পক্ষ চার দিনের সমঝোতার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। তবে এখন পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এক ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, অতিরিক্ত একদিন সমঝোতার বিনিময়ে মঙ্গলবার যেসব জিম্মিকে মুক্তি দেওয়া হবে তাদের একটি তালিকা দেওয়ার দায়িত্ব ছিল হামাসের। ইসরায়েল যদি তালিকাটি অনুমোদন করে তাহলে বিরতি পঞ্চম দিনে গড়াবে। একইসঙ্গে তিনগুণ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

ওই কর্মকর্তা আরও বলেছেন, এই ধারায় সর্বোচ্চ আরও পাঁচ দিন বিরতি চালিয়ে যেতে রাজি হতে পারে ইসরায়েল।

হামাসের মুখপাত্র ওসামা হামদান লেবাননের এলবিসি সম্প্রচারমাধ্যমকে বলেছেন, আরও জিম্মিদের মুক্তি দিতে তাদের খুঁজতে বিরতির মেয়াদ বাড়ানো প্রয়োজন।

এর আগে হামাস দাবি করেছিল, ৭ অক্টোবর গাজায় নিয়ে আসা সব জিম্মি তাদের নিয়ন্ত্রণে নেই। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম