গাজায় অপর্যাপ্ত ত্রাণ পাঠানো মৃত্যুদণ্ডের শামিল!

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৩৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০২:১৯

অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রয়োজনের তুলনায় কম ত্রাণ সহায়তা পাঠানো মৃত্যুদণ্ডের শামিল বলে উল্লেখ করেছে গাজার সরকারি সংবাদমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় খাদ্য, পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। যার ফলে প্রয়োজনের তুলনায় কম ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে। যা এই পরিস্থিতি গাজার ২৩ লাখ মানুষের জন্য মৃত্যুদণ্ডের শামিল।

প্রতিবেদন থেকে জানা গেছে, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-হামাস সংঘাতে এখন পর্যন্ত ১৬ হাজার ২৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত হাজার ১১২ জন শিশু ও চার হাজার ৮৮৫ জন নারী রয়েছেন। এ হিসাবের বাইরেও সাত হাজার ৬০০ জন ভবনের নিচে পড়ে নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৪৩ হাজার ৬১৬ ফিলিস্তিনি আহত হয়েছেন। এদিকে আহতদের চিকিৎসা করতে গিয়ে ২৮৬ জন চিকিৎসা কর্মী মৃত্যুবরণ করেন। শুধু তাই না ইসরায়েলি বোমা হামলায় প্রায় ১৫ লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৮২ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এখানে ৩২ জন সিভিল ডিফেন্সের সদস্যও নিহত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম