২৪ ঘণ্টার ব্যবধানে গাজার স্কুলে আবারও হামলা, নিহত অন্তত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:২৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৪:০৬

একদিন না যেতেই গাজার একটি স্কুলে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার দক্ষিণের ওই স্কুলটিতে  স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইসরায়েলি হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বাস্তুহীনদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল স্কুলটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খান ইউনিসের মাআন স্কুলের ধ্বংসস্তূপের নিচ থেকে নিহত এবং আহতদের  উদ্ধার করে শহরের নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

খান ইউনিস হচ্ছে গাজার দ্বিতীয় বৃহত্তম শহর। বেশ কয়েকদিন ধরে ইসরায়েলি সেনাবাহিনী এই শহরটিতে লক্ষ্য করে তীব্র হামলা চালিয়ে আসছে।

মোহাম্মদ সালো নামের এক ব্যক্তি যার বোন মঙ্গলবারের হামলায় নিহত হয়েছে তিনি বলেন, আমার চাচাতো ভাই আমাকে ফোন করে আমাকে আসতে বলেছিল কারণ আমার বোনের মরদেহ স্কুলের উঠানে পড়ে ছিল এবং আমরা তা উদ্ধার করতে পারিনি প্রথমে। পরে হাসপাতালে নিয়ে যাই। তিনি বলেন শুধু স্কুল না, স্কুলের আশেপাশের এলাকাও হামরার লক্ষ্যবস্তু ছিল। 

এদিকে মঙ্গলবার খান ইউনিস এবং নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় আরও ৫০ জন নিহত হয়েছেন। সোমবার গাজার উত্তরের দু’টি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল, যেখানে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। 

হামলার শুরু থেকে অনেক ফিলিস্তিনি আশ্রয়কেন্দ্র হিসেবে স্কুল বা হাসপাতালে আশ্রয় নিয়েছিল। কিন্তু ইসরায়েলি হামলার হাত থেকে কোনও কিছুই রেহাই পায়নি। ইসরায়েল বরাবর দাবি করে আসছে, হামাস বেসামরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।

দু মাস ধরে চলা হামলায় গাজায় মৃত্যুর সংখ্যা এরই মধ্যে ১৬ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ১২শ’ ইসরায়েলি নিহত হয়েছেন। 

/এসএসএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম