গাজায় ‘মানবিক বিপর্যয়’ ঠেকাতে আরও জ্বালানি প্রবেশের অনুমতি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৩, ১৪:০২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৪:০২

অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় ঠেকাতে ন্যূনতম জ্বালানি সরবরাহের অনুমোদন দিয়েছে ইসরায়েল। গাজায় সংক্রামক রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করতে এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন কান জানিয়েছে, বৃহস্পতিবার এক লাখ ২০ হাজার লিটার জ্বালানি সরবরাহ করা হবে। যেটা আগের দৈনিক অনুমোদনের চেয়ে দ্বিগুণ। চ্যানেল ১২ নিউজ জানিয়েছে, গাজায় জ্বালানি সরবরাহের পরিমাণ এক লাখ ৮০ হাজার লিটার পর্যন্ত হতে পারে।

কান আরও জানিয়েছে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের মন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিয়েছেন।

প্রতিবেদন থেকে জানা যায়, জাতিসংঘের চাহিদা মেটানোর জন্য যুদ্ধকবলিত, অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহল গাজায় প্রতিদিন দুই ট্রাক জ্বালানি প্রবেশের অনুমতি দিয়েছিল ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক