খান ইউনিসে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৩, ১৪:৩২আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৪:৩২

অবরুদ্ধ গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়েফা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, খান ইউনিসের পশ্চিমে ইসরায়েলি হামলায় কত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন তার হিসেব নেই।

প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিস শহরে বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। উত্তর গাজা থেকে বিতাড়িত হওয়ার পর তারা সবাই খান ইউনিসের শরণার্থী শিবিরে আশ্রয় নেন। তারপরও তাদের রক্ষা নেই। ক্ষণে ক্ষণে তাদের উপর বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

রবিবার গাজার আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। অনবরত বিমান হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ওয়েফা জানিয়েছে, মধ্য গাজায় সারারাত বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এই হামলায় ডজনখানেকের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল দুই মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে ১৭ হাজার ৭০০ ফিলিস্তিনি হত্যা করেছে। ৭ অক্টোবর থেকে শুরু হয়ে আজ পর্যন্ত ৪৮ হাজার ৭৮০ জন ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

/এসএইচএম/এসএসএস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম