ইরাকে সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলায় এক জেনারেল নিহত

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০১৬, ২২:১৯আপডেট : ০১ মার্চ ২০১৬, ২২:১৯

ইরাকে সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলায় এক জেনারেল নিহত ইরাকের একটি সেনাঘাঁটিতে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় এক জেনারেল ও নয় সেনা নিহত হয়েছেন। সোমবার ভোরের দিকে দেশটির হাদিথা এলাকার সেনা ঘাঁটিতে প্রবেশের পর চার জঙ্গি নিজেদের শরীরের থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। বিবিসি এ খবর নিশ্চিত করেছে।
বিস্ফোরণে নিহত ব্রিগেডিয়ার জেনারেল আলি আব্বাউদ ছিলেন জাজিরা ও বাদিয়া অঞ্চলের অপারেশন কমান্ডের প্রতিরক্ষা প্রধান। হামলায় আরও ৯ সেনা নিহত হওয়ার পাশাপাশি ৮জন আহত হয়েছেন।
হাদিথা শহর বাগদাদ থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে। এই শহরটি সুন্নি অধ্যুষিত শহর যেখানে আইএসের নিয়ন্ত্রণ নেই।  
অপারেশন ঘাঁটির প্রধান মেজর জেনারেল আলি দাবউন জানান, সোমবার রাতে জাজিরা ও বাদিয়া অপারেশন কমান্ড সেন্টারের মূল গেল দিয়ে চার জঙ্গি প্রবেশ করে ভেতরে সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে। এক জঙ্গি জেনারেল আব্বাউদের অফিসে গিয়ে বিস্ফোরণ ঘটায়। আর অপর তিনজন ঘাঁটির অন্যান্য স্থানে বিস্ফোরণ ঘটায়।

এর আগে সোমবার শিয়া মিলিশিয়া কমান্ডারদের এক দাফন অনুষ্ঠানে বিস্ফোরণে ৪০ জন নিহত হন। এছাড়া বাগদাদে একটি চেকপোস্টে অপর হামলায় ৮ নিরাপত্তারক্ষী নিহত হন। তার আগের দিন রবিবার শিয়া অধ্যুষিত জেলার সদর সিটির একটি ব্যস্ত মার্কেটে দুই আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটালে ৭০ জনের মৃত্যু হয়।

 সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক