পুতিনের সঙ্গে কী আলাপ করলেন নেতানিয়াহু?

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৩, ২১:০১আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ২২:৩১

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার (১০ ডিসেম্বর) তাদের এই আলোচনা অনুষ্ঠিত হয়। ফোনালাপে হামাসের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার ইসরায়েলবিরোধী অবস্থান নিয়ে নেতানিয়াহু অসন্তোষ প্রকাশ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি বিবৃতিতে বলা হয়েছে, পুতিনের সঙ্গে ফোনালাপে ইরানের সঙ্গে রাশিয়ার বিপজ্জনক সহযোগিতা নিয়ে দৃঢ় আপত্তি তুলে ধরেছেন নেতানিয়াহু। একই সঙ্গে জাতিসংঘে মস্কোর ইসরায়েলবিরোধী অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রাশিয়া। এই প্রস্তাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করে তা আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে বলা হয়েছে, গাজায় থাকা বাকি জিম্মিদের পরিদর্শন নিশ্চিত এবং তাদের কাছে ওষুধ সরবরাহ করতে রেড ক্রসকে চাপ দিতে পুতিনকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

ক্রেমলিন বলেছে, বেসামরিকদের দুর্ভোগের অবসান ও সংঘাতের উত্তেজনা নিরসনে সম্ভাব্য সব সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে রাশিয়া।

এক বিবৃতিতে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন আবারও সব ধরনের সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান করেছেন এবং নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি তুলে ধরেছেন, সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলার ক্ষেত্রে বেসামরিক নাগরিকদের এমন ভয়াবহ পরিণতি না হওয়া খুব গুরুত্বপূর্ণ।

রবিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, গাজার মানবিক পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি আন্তর্জাতিক নজরদারি মিশন পাঠানো উচিত।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের