আলোচনা ছাড়া জিম্মিদের মুক্ত করতে পারবে না ইসরায়েল: হামাস

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৩, ২৩:৩২আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ২৩:৩২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাসের সামরিক শাখা বলেছে, বন্দি বিনিময়ের শর্তে আলোচনায় না বসলে কোনও জিম্মিকে মুক্ত করতে পারবে না ইসরায়েল। রবিবার (১০ ডিসেম্বর) আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এ মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আল জাজিরায় প্রকাশিত এক অডিও বক্তব্যে আবু উবাইদা বলেছেন, শক্তি দিয়ে ইসরায়েল জিম্মিদের মুক্ত করতে পারবে না।

বক্তব্যে সম্প্রতি জিম্মি উদ্ধারে ইসরায়েলের একটি চেষ্টাকে ব্যর্থ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

আবু উবাইদা আরও বলেছেন, হামাস যোদ্ধারা গত দশ দিনে ইসরায়েলের ১৮০টি সাঁজোয়া যান, ট্যাংক ও বুলডোজার আংশিক বা পুরোপুরি ধ্বংস করেছে।

এর আগে একটি ভিডিও প্রকাশ করে হামাস দাবি করেছিল, গাজায় জিম্মি মুক্ত করতে ইসরায়েলের একটি অভিযান ব্যর্থ হয়েছে। এতে এক জিম্মির মৃত্যু হয়েছে।

শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছিলেন, গাজায় একটি অভিযানে দুই সেনা গুরুতর আহত হয়েছেন। জিম্মিদের অপহরণ ও আটকে রাখায় জড়িত সন্ত্রাসীদের হত্যা করা হয়েছে। কোনও জিম্মি মুক্ত হননি।

৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় ১২০০ জন নিহত হয়েছেন বলে দাবি ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি যোদ্ধারা ২৪০ জনকে অপহরণ করে গাজায় নিয়ে গেছে। অস্থায়ী যুদ্ধবিরতি  চলাকালে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে ১০৫ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এদের মধ্যে ইসরায়েলি জিম্মির সংখ্যা ছিল ৮০ জন। বিনিময়ে  ২৪০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল।

এর জবাবে গাজায় বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, রবিবার পর্যন্ত নিহতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম