গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:২৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৪:২১

গাজায় যুদ্ধবিরতির আবেদন জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি ভোট পাস হয়েছে। মঙ্গলবারের প্রস্তাবটি পাস হওয়ার পক্ষে ভোট দিয়েছে ১৫৩টি দেশ। যুদ্ধবিরতির বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ১০টি দেশ ভোট দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে।

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির দাবিতে গত শুক্রবার (৮ ডিসেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটি ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার (১২ ডিসেম্বর) সাধারণ পরিষদের ভোটে পক্ষে ভোট দিয়েছে দেড় শতাধিক দেশ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ১০টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। আর ২৩ দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। যদিও সাধারণ পরিষদে পাস হওয়া এই রেজোলিউশনটি মানা বাধ্যতামূলক নয়, তারপরও এটি বৈশ্বিক মতামতের সূচক হিসাবে কাজ করে থাকে।

সাধারণ পরিষদের ভোটাভুটির পর সৌদি আরবের জাতিসংঘের রাষ্ট্রদূত আবদুল আজিজ আলওয়াসিল এক মন্তব্যে বলেছেন, আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাই যারা এই খসড়া প্রস্তাবটিকে সমর্থন করেছেন যা সবেমাত্র বিপুল সংখ্যাগরিষ্ঠ দ্বারা গৃহীত হয়েছে।

গাজায় দুই মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ হামলায় ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন গাজার ৮০ শতাংশের বেশি মানুষ।

এর আগে শুক্রবার (৮ ডিসেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটে ১৩ সদস্য দেশ যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছিল, যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দিয়েছিল, যুক্তরাজ্য ভোট দেওয়া থেকে বিরত ছিল। প্রস্তাবটি উত্থাপন করে সংযুক্ত আরব আমিরাত।  এরপরই সাধারণ পরিষদের ভোটাভুটির পদক্ষেপ নেওয়া হয়।

এবারের প্রস্তাবে গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির পাশাপাশি দু’টি বিষয় অন্তর্ভুক্ত করেছিল আমিরাত। প্রথমত, ফিলিস্তিন ও ইসরায়েলের সব বেসামরিক লোকজনের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্বিতীয়ত, অবিলম্বে ও শর্তহীনভাবে সব বন্দিকে মুক্ত করা।

/এসএসএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম