গাজায় নির্বিচারে হামলা চালিয়ে বৈশ্বিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭

গাজায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত দুই মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি এই হামলার জের ধরে সরব হচ্ছে গোটা বিশ্ব। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় নির্বিচারে হামলা চালানোর মাধ্যমে আন্তর্জাতিক সমর্থন হারানোর ঝুঁকিতে রয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে।

বাইডেন বলেন, গাজায় নির্বিচারে বোমাবর্ষণের কারণে এরই মধ্যে বৈশ্বিক সমর্থন হারাতে শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বাইডেন। 

বক্তব্য দেওয়ার সময় ইসরায়েলি মন্ত্রীসভারও একহাত দেখে নেন বাইডেন। তিনি বলেন, ইসরায়েলের ইতিহাসে এটাই সবচেয়ে রক্ষণশীল সরকার।  এই সরকার পরিবর্তন  করতে হবে। ইসরায়েলের এই সরকার সবকিছু খুব কঠিন করে তুলছে।

বাইডেন বলন, ইসরায়েল ফিলিস্তিনি রাষ্ট্রকে কোনওভাবেই না বলতে পারে না। নেতানিয়াহু সরকারসহ ইসরায়েলি কট্টরপন্থীরা এর বিরোধিতা করেছে।

বাইডেনের এই কঠিন একরোখা মন্তব্যের পর হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, গাজায় নির্বিচারে চালানো হামলা নিয়ে ইসরায়েলি মন্ত্রীসভার সঙ্গে আলোচনা করতে তেল আবিব যাবেন  তিনি। 

এদিকে নেতানিয়াহু মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল গাজায় স্থল অভিযানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছে। শুধু তাই না, যুদ্ধ বন্ধের জন্য যে আন্তর্জাতিক চাপ তাও অবরোধ করেছে যুক্তরাষ্ট্র।

/এসএসএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম