হামাসকে ধ্বংসে সুড়ঙ্গে সাগরের পানি ঢালছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৩:০৩

ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠী হামাসের সুড়ঙ্গগুলোতে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে  এসেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসকে ধ্বংস করার জন্য ভূমধ্যসাগর পাম্পের মাধ্যমে থেকে হামাসের সুড়ঙ্গগুলোতে পানি ঢালা হচ্ছে। হামাসকে ধ্বংস করার জন্য এই প্রক্রিয়াকে বড় ধরনের কৌশল বলা হচ্ছে। কয়েকসপ্তাহ ধরে এ প্রক্রিয়া চলতে পারে। 

সুড়ঙ্গগুলো ৩০০ মাইল পর্যন্ত বিস্তৃত। সুড়ঙ্গের যে বিশাল গোলকধাঁধা রয়েছে সেখানে সাগর থেকে সেচের মাধ্যমে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল।

মার্কিন কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে গত মাসে প্রাথমিক পরীক্ষা করা হয়েছিল। নভেম্বরের মাঝামাঝি সময়ে আল-শাতি শরণার্থী শিবিরের প্রায় এক মাইল উত্তরে কমপক্ষে পাঁচটি পাম্প স্থাপনের কাজ সম্পন্ন করেছে ইসরায়েলের সেনাবাহিনী। যেগুলো ঘণ্টায় হাজার হাজার ঘনমিটার পানি ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে। 

ইসরায়েলের সেনাবাহিনী বলছে এ পানি কয়েক সপ্তাহের মধ্যেই সুড়ঙ্গগুলো প্লাবিত করতে সক্ষম। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সুড়ঙ্গে পানি ঢালা নিয়ে মুখ খোলেননি।

অন্যদিকে মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছেন সুড়ঙ্গে পানি ঢালা নিয়ে। তারা বলেন, সামুদ্রিক পানি ব্যবহার করা কার্যকর নাও হতে পারে এবং এতে করে গাজার বিশুদ্ধ পানির সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে। 

/এসএসএস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম