হামাস ছাড়া গাজা একটি প্রলাপ: ইসমাইল হানিয়েহ

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৪

হামাসের প্রধান ইসমাইল হানিয়েহ বলেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে বাদ দিয়ে যুদ্ধ পরবর্তী গাজাকে নিয়ে যেকোনও পরিকল্পনা একটি প্রলাপ ছাড়া কিছুই না। বুধবার (১৩ ডিসেম্বর) তিনি এই মন্তব্য করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

টেলিভিশনে প্রচারিত মন্তব্যে ইসমাইল হানিয়েহ বলেছেন, হামাস বা প্রতিরোধ গোষ্ঠীগুলোকে বাদ দিয়ে গাজা বা ফিলিস্তিনি লক্ষ্য নিয়ে যেকোনও পরিকল্পনা একটি প্রলাপ।

একদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, গাজায় সন্ত্রাসবাদকে সমর্থন ও অর্থায়ন করে এমন কাউকে প্রবেশের অনুমতি তিনি দেবেন না। নেতানিয়াহুর বক্তব্যের পর হানিয়েহ এই মন্তব্য করলেন।

হামাস প্রধান বলেছেন, ইসরায়েলি আক্রমণ বন্ধ এবং গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের শৃঙ্খলায় নিয়ে আসার আলোচনায় তিনি প্রস্তুত।

তিনি  আরও বলেছেন, জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার নিশ্চিত করার লক্ষ্য একটি রাজনৈতিক আলোচনার জন্য হামাস প্রস্তুত ছিল।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম