হামাসকে হারাতে কয়েক মাস লাগবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৩, ২৩:৩৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ২৩:৩৪

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, গাজা উপত্যকায় হামাসকে পরাজিত করতে ইসরায়েলের কয়েক মাস লাগবে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইসরায়েল সফররত মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানকে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইয়োভ গ্যালান্ট বলেছেন, এক দশকের বেশি সময় ধরে গাজায় ভূমিতে ও ভূগর্ভে অবকাঠামো গড়ে তুলেছে হামাস। তাদের ধ্বংস করতে দীর্ঘ সময় প্রয়োজন। এই লড়াই বেশ কয়েক মাস ধরে চলবে। কিন্তু আমরা জয়ী হবো এবং তাদের ধ্বংস করবো।

প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন সীমান্তের কাছাকাছি বসবাসরত ইসরায়েলিদের বাড়িতে ফেরানোর বিষয় নিয়ে সুলিভান ও গ্যালান্ট আলোচনা করেছেন।

এর আগে বুধবার সুলিভান সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে টেকসই শান্তি স্থাপনের উদ্যোগ নিয়ে তিনি কথা বলেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। গাজার মানবিক পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।

বৃহস্পতি ও শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করবেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম