এবার জার্মান মালিকানাধীন কার্গো জাহাজে হুথিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৩, ২০:৪০আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ২০:৪০

লোহিত সাগরে এবার জার্মান মালিকানাধীন একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুক্রবার (১৫ ডিসেম্বর) এই হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ও জাহাজটি মালিক প্রতিষ্ঠানের এক মুখপাত্র। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, হুথিদের নিয়ন্ত্রিত ইয়েমেনের অঞ্চল থেকে উৎক্ষেপণ করা কিছু জাহাজটিতে আঘাত করেছে। এতে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার খবর পাওয়া গেছে।

মার্কিন কর্মকর্তা জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী আল-জাসরাহ বলে উল্লেখ করেছেন। এটি ৩৭০ মিটার দীর্ঘ কনটেইনার জাহাজ, যা ২০১৬ সালে নির্মিত হয়েছে।

বেসরকারি গোয়েন্দা সংস্থা অ্যামব্রে বলেছে, নৌযানটির মালিকা জার্মান পরিবহন কোম্পানি হাপাগ-লয়েড। ইয়েমেনের উপকূলীয় শহর মখার উত্তরে আকাশপথে চালানো হামলায় তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

জার্মান কোম্পানি হাপাগ-লয়েড-এর এক মুখপাত্র বলেছেন, আমাদের একটি জাহাজে হামলা হয়েছে। জাহাজটি গ্রিক বন্দর পাইরেয়াস থেকে সিঙ্গাপুর যাচ্ছিলো।  হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজটি গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে বিভিন্ন দেশের জাহাজের ওপর ধারাবাহিকভাবে হামলা এবং ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা। কিছুদিন আগে নরওয়ের একটি বাণিজ্যিক ট্যাংকারে তারা হামলা চালায়। বুধবার হুথিদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ম্যাসন। একটি বেসরকারি মালিকানাধীন বাণিজ্যিক জাহাজ লক্ষ্য ড্রোনটি উৎক্ষেপণ করা হয়েছিল। সম্প্রতি গোষ্ঠীটি হুমকি দিয়ে বলেছে, ইসরায়েলগামী সব জাহাজে হামলা চালানো হবে। 

শুক্রবার ইসরায়েলের তেল আবিবে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান লোহিত সাগরে এমন হামলার জন্য ইরানকে দোষারোপ করে বলেছেন, হুথিরা ট্রিগার চাপলেও তাদের হাতে বন্দুক তুলে দিয়েছে ইরান।   

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম