গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ে আরও ৫ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৩, ১৯:০১আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৯:০১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে আরও পাঁচ সেনা নিহতের কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবার (১৮ ডিসেম্বর) আইডিএফ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন রবিবার লড়াইয়ে নিহত হয়েছেন। এছাড়া বৃহস্পতিবার আহত আরেক সেনার মৃত্যু হয়েছে। ফলে গাজায় এখন পর্যন্ত নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

আইডিএফ জানিয়েছে, গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে রবিবার নিহত হয়েছেন সার্জেন্ট ফার্স্ট ক্লাস লিড ইয়োসে কারাভানি (২৩)। তিনি একজন রিজার্ভ সেনা। একই লড়াইয়ে আরেক রিজার্ভ সেনা গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার উত্তর গাজায় লড়াইয়ে আহত মাগলান ইউনিটের কমান্ডো সার্জেন্ট ফার্স্ট ক্লাস উরিজা বায়ের (২০) মারা গেছেন।

দক্ষিণ গাজায় রবিবারের লড়াইয়ে নিহতরা হলেন, দুভেদেভান ইউনিটের কমান্ডো লিয়াভ আলুশ (২১), ইটান নায়েহ (২৬) এবং কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পস-এর ইয়াহালোম ইউনিটের টাল ফিলিবা (২৩)।

দুভেদেভান ইউনিটের আরেক সেনা লড়াইয়ে গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ।

রণক্ষেত্রে আহত সেনাদের সংখ্যাও হালনাগাদ করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার দেওয়া  তথ্য অনুসারে এখন পর্যন্ত গাজায় আহত সেনাদের সংখ্যা ৭০৪ জন। রবিবারের তুলনায় বেড়েছে ১৭ জন।

উল্লেখ্য, ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে হামাস যোদ্ধারা ১১৪৭ জনকে হত্যা ও ২৪০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে। জবাবে ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে গেছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম