হুথিদের হামলা ঠেকাতে ১০ দেশের জোট ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:৪১

ইয়েমেনের লোহিত সাগরের হুথিদের একের পর এক হামলার প্রতিবাদে ১০ দেশের জোট ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দুটি জাহাজে সোমবার হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী। এর আগে লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলা চালিয়েছে তারা। এই পরিস্থিতিতে ১০টি দেশ নিয়ে এই  জোট গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। হুথিদের হামলা ঠেকাতে ১০ দেশ সমন্বিতভাবে কাজ করবে বলে মন্তব্য করেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলো যেন হামলার কবলে না পড়ে সেজন্য এই ১০ দেশের জোট ঘোষণা করা হয়েছে। এই জোটে যোগ দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সিসিলিস এবং স্পেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলছেন, যে দেশগুলো স্বাধীনতার মৌলিক নীতিকে সমুন্নত রাখতে চায় তাদের অবশ্যই এই অ-রাষ্ট্রীয় গোষ্ঠীর দ্বারা উত্থাপিত চ্যালেঞ্জ মোকাবেলায় একত্রিত হতে হবে।  অস্টিন একটি বিবৃতিতে এই হামলাকে সম্মিলিত পদক্ষেপের দাবি  হিসাবে বর্ণনা করেছেন।

মার্কিন এবং যুক্তরাজ্যের নৌবাহিনী বলেছে তারা  তাদের পানিপথে মোট ১৫টি ড্রোন গুলি করে ধ্বংস করেছে। 
ইরান-সমর্থিত হুথিরা গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জাহাজগুলোতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। ইসরাইল বা ইসরায়েলিদের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন জাহাজগুলোকে তারা লক্ষ্য করছে।

এদিকে আরও দুইটি জাহাজে হামলা চালানোর দায় স্বীকার করেছে হুথিরা। তারা বলছে, নরওয়ের মালিকানাধীন সোয়ান আটলান্টিক এবং নৌ ড্রোন ব্যবহার করে এমএসসি ক্লারাতে তারা হামলা চালিয়েছে। 

সোয়ান আটলান্টিকের মালিক বলেছে, জাহাজটির ইসরায়েলের সাথে কোনও যোগসূত্র নেই এবং এটি একটি সিঙ্গাপুরের সংস্থা দ্বারা পরিচালিত । যদিও জাহাজ দুইটিতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে হুথিরা বলছে, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এ বোমাবর্ষণ চালাচ্ছে তারা। হুথির ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি সোমবারের আগে বলছিলেন, গোষ্ঠীটি লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন যে কোনও জোটের মুখোমুখি হবে।

বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১২ শতাংশ লোহিত সাগর দিয়ে হয়ে থাকে যা সুয়েজ খালের মাধ্যমে ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত হয়।

/এসএসএস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম