সিরিয়ায় তুরস্কের বিমান হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৩, ১৯:০০আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৯:০০

সিরিয়ায় তুরস্কের বিমান হামলায় সোমবার (২৫ ডিসেম্বর) আট বেসামরিক নিহত হয়েছে। দুটি পৃথক হামলার জবাবে সিরিয়ায় ওই হামলা চালিয়েছিল তুরস্ক। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাত দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

এর আগে নিহতের সংখ্যা ছয়জন জানানো হয়েছিল। সংশোধনের পর এ সংখ্যা আটজনে দাঁড়িয়েছে।

উত্তর ইরাকে তুরস্কের ঘাঁটিতে দুটি পৃথক হামলার জবাবে শনিবার (২৩ ডিসেম্বর) বিমান হামলা শুরু করার ঘোষণা দিয়েছিল তুরস্ক। ওই হামলায় ১২ তুর্কি সেনা নিহত হয়েছিল। এর জন্য সিরিয়ার কুর্দি জঙ্গিদের দায়ী করেছিল আঙ্কারা।

সিরিয়ার অভ্যন্তরের একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটেন ভিত্তিক এই মনিটর সংস্থাটি জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন তুর্কি সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় কামিশলি শহরে একটি মুদ্রণ কোম্পানির কর্মচারী।

সিরিয়ার কুর্দি বার্তা সংস্থা এএনএইচএও আটজনের মৃত্যুর খবর জানিয়েছে।

এই অঞ্চলের মনিটর এবং এএফপি সংবাদদাতারা জানিয়েছেন, প্রাথমিকভাবে আধা-স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনের কামিশলি এলাকায় ২০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে।

/এএকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম