লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ভূপাতিত ও হুথি যোদ্ধাদের হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৩, ১৯:৪১আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৯:৪১

লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ভূপাতিত ও হুথি যোদ্ধাদের হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। রবিবার (৩১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের জাহাজের দিকে ধেয়ে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তার কয়েক ঘন্টা পর আবার জাহাজে আক্রমণ করার চেষ্টা করলে মার্কিন বাহিনীর গুলিতে কয়েকজন হুথি যোদ্ধা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সিঙ্গাপুরের পতাকাবাহী মারস্ক হ্যানজঘউ জানিয়েছে, দক্ষিণ লোহিত সাগরে যাওয়ার সময় ক্ষেপণাস্ত্র হামলা করেছেন হুথিরা। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড বলছে, ১৯ নভেম্বর থেকে আন্তর্জাতিক শিপিংয়ে এ নিয়ে ২৩ বার আক্রমণ করেছে  হুথি বাহিনী। কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, হুথিরা আক্রমণ করলে পাল্টা গুলি চালায় জাহাজে থাকা নিরাপত্তাকর্মীরা।

ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্ট পরেই চারটি নৌকা দিয়ে হুথিরা আক্রমণ করলে আত্মরক্ষার জন্য গুলি চালায় মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার। সেসময় পাল্টা আক্রমণে চারটি নৌকার মধ্যে তিনটি ডুবে যায়। নৌকায় থাকা সবাই প্রাণ হারায়। বাকি নৌকাটি তখনই পালিয়ে যায়। এই হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ইরান-সমর্থিত হুথিরা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজে হামলার দাবি করে বলেছেন, যুক্তরাষ্ট্রের এই জাহাজগুলো ইসরায়েলের বন্দরের দিকে যাচ্ছিল। মার্কিন জাহাজে আক্রমণের কারণ উল্লেখ করে বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযান বন্ধ করা।

/এসএইচএম/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের