পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারি ২০২৪, ১৩:৫০আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৩:৫০

অধিকৃত পশ্চিম তীরের উত্তরে আজজুন শহরে মঙ্গলবার (২ জানুয়ারি) ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে সময় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন এক ইসরায়েলি সেনা। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলি সেনাদের ওপর বিস্ফোরক দিয়ে আক্রমণকারী ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ওই পোস্টে তিনটি কার্লো সাবমেশিন বন্দুকের একটি ছবিও প্রকাশ করা হয়েছে। ইসরায়েলি সেনাদের দাবি, বন্দুকগুলো নিহত ওইসব ফিলিস্তিনি পুরুষদের।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।

কলকিলিয়াতে মারামারির খবর পাওয়া গেছে। সেখানকার একটি ভিডিওতে দেখা গেছে, মেঝেতে পড়ে থাকা আহত এক ফিলিস্তিনির মাথায় লাথি মারছে ইসরায়েলি সেনারা।

গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণে ব্যাপক হামলা চালিয়েছিল হামাস। এর প্রতিক্রিয়ায় ওইদিনই অবরুদ্ধ গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। ওইদিনের পর থেকে এখন পর্য্নত অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী এবং বসতি স্থাপনকারীদের হাতে কমপক্ষে ৩২০ ফিলিস্তিনি নিহত হয়েছে।  একইসময় আটক করা হয়েছে প্রায় ৫ হাজার জনকে।

/এএকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী