মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, তুরস্কে ৩৩ সন্দেহভাজন আটক

আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারি ২০২৪, ১৭:৩৩আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৯:৪২

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে ৩৩ জনকে আটক করেছে তুরস্ক। মঙ্গলবার (২ জানুয়ারি) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে এই আটকের কথা উল্লেখ করে বলা হয়েছে, আরও ১৩ জনকে খুঁজছে পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আনাদোলুর খবরে বলা হয়েছে, পুলিশ একসঙ্গে আটটি প্রদেশের ৫৭টি স্থানে অভিযান চালায়। ইস্তাম্বুলের প্রসিকিউটর কার্যালয় যে সন্ত্রাসবিরোধী তদন্ত শুরু করেছে সেটির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

কোনও সূত্র উদ্ধৃত না করে আনাদোলু বলেছে, আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজনরা তুরস্কে বসবাসরত বিদেশি নাগরিকদের চিহ্নিত, নজরদারি, হামলা ও অপহরণের ষড়যন্ত্র করছিল।

তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইস্তাম্বুলের বাইরের একটি কনসালটিং কোম্পানির পরিচয়ে সন্দেহভাজনরা তুরস্কে বসবাসরত ফিলিস্তিনিদের তথ্য দিয়েছে মোসাদকে। বিনিময়ে তারা অর্থ গ্রহণ করেছে।

এই অভিযোগের বিষয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া জানা যায়নি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম