লেবাননে আরও ইসরায়েলি হামলার আশঙ্কা হিজবুল্লাহ প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৪, ২৩:৩০আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:১৮

লেবাননের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর প্রধান হাসান নাসরাল্লাহ বলেছেন, বৈরুতে হামাসের উপ-প্রধানকে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া না জানালে লেবাননে আরও ইসরায়েলি হামলার সুযোগ তৈরি হবে। শুক্রবার (৫ জানুয়ারি) টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মঙ্গলবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠে একটি ড্রোন হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালেহ আল-আরৌরি। অনেক বিশ্লেষক বলছেন, এই হামলার মাধ্যমে হিজবুল্লাহকে বার্তা দেওয়া হয়েছে যে, তাদের শক্তিশালী ঘাঁটিও ঝুঁকিমুক্ত না।

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ভাষণে নাসরাল্লাহ বলেছেন, এমন ঘটনায় হিজবুল্লাহ চুপ করে থাকতে পারে না। চুপ থাকার অর্থ হলো পুরো লেবানন, সব শহর, গ্রাম ও ব্যক্তিরা হামলার ঝুঁকিতে থাকবে।

তিনি বলেছেন, ৮ অক্টোবরের পর থেকে লেবানন-ইসরায়েল সীমান্তে ৬৭০টি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে ইসরায়েলি সেনাবাহিনীর বিপুল সংখ্যক যানবাহন ও ট্যাংক ধ্বংস হয়েছে।

হিজবুল্লাহ প্রধান বলেছেন, গাজায় ইসরায়েল যদি নিজেদের সামরিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হয় তাহলে পরে ইসরায়েলি লক্ষ্যবস্তু পরিণত হবে লেবানন।

এর আগে বুধবার তিনি বলেছিলেন, বৈরুতে হামাসের উপ-প্রধানের হত্যা একটি জঘন্য অপরাধ যার পরে আমরা চুপ থাকতে পারি না।

নাসরাল্লাহ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করার পাশাপাশি  এই হত্যাকাণ্ডকে ইসরায়েলের প্রকাশ্যে আগ্রাসন বলে অভিহিত করেছিলেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম