ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি যুবকদের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৪, ১০:০০আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১০:০০

অধিকৃত পশ্চিম তীরের শহর ও শহরতলিতে ইসরায়েলি সামরিক বাহিনীর রাতারাতি অভিযানের হিড়িক পড়েছে। রাত্রিকালীন অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার (৫ জানুয়ারি) ফিলিস্তিনিদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানের ওপর অভিযানের সময় সেনাদের সঙ্গে ফিলিস্তিনি যুবকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

রাতারাতি এই অভিযানে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনী অনুসন্ধান ও গ্রেফতার অভিযানে এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করেছে। বাড়িঘর ভাংচুর করেছে এবং ফিলিস্তিনি সড়কগুলো সামরিক বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী এবং সশস্ত্র বসতি স্থাপনকারীদের হাতে অধিকৃত পশ্চিম তীর এবং দখলকৃত পূর্ব জেরুজালেমে প্রায় ৩১৫ ফিলিস্তিনি মানুষ নিহত হয়েছেন।

যেসব স্থানে ইসরায়েলি বাহিনী রাতারাতি অভিযান পরিচালনা করেছে তার একটি তালিকা প্রকাশ করেছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা।

  • নাবলুস শহর এবং তুলকারেম শহর
  • নাবলুসের পূর্বে বালাতা এবং আসকার শরণার্থী শিবির, সেখানে সংঘর্ষের খবর পাওয়া গেছে
  • নাবলুসের পশ্চিমে তাল গ্রাম, সেখানে অভিযানকালে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনী গুলি ছুড়েছে এবং গ্যাস বোমা ব্যবহার করেছে
  • শুইউখ শহর ও হেব্রনের পূর্বে
  • বেথলেহেমের দক্ষিণ-পূর্বে তুকু শহরে তিন যুবককে মারধর ও আটক করার খবর পাওয়া গেছে
  • অধিকৃত জেরুজালেমের উত্তরে শুয়াফাত শরণার্থী শিবিরে হামলা প্রতিরোধকারী ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ হয়েছে। এসময় সেনারা বুলেট, টিয়ার গ্যাস এবং ধোঁয়া বোমা নিক্ষেপ করেছে।
  • কারাওয়াত বানি হাসান শহর, সালফিত শহরের পশ্চিমে এবং পূর্বে ইসকাকা গ্রাম
  • এল-বিরহ শহরের সাতেহ মারহাবা পাড়া
/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম