তুরস্কে পৌঁছেছেন ব্লিঙ্কেন, আজ বৈঠক করবেন এরদোয়ানের সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৪, ১৮:২৭আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৪৪

মধ্যপ্রাচ্য সফরে গিয়ে মার্কিন পররাষ্টমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আজ শনিবার (৬ জানুয়ারি) তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন। চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) চতুর্থবারের মতো মধ্যপ্রাচ্য সফরের উদ্দেশ্যে রওনা হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

শুক্রবার রাতে ইস্তাম্বুলে পৌঁছান ব্লিঙ্কেন। ইসরায়েল, পশ্চিম তীরসহ কয়েকটি আরব দেশ সফর করার কথা আছে তাঁর।

গাজায় সংঘাত শুরুর পর এটি মধ্যপ্রাচ্যে ব্লিঙ্কেনের চতুর্থ সফর। ইসরায়ল-হামাস সংঘাত আঞ্চলিক সংঘাতে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা কমানোর বিষয়ে এই সফরে আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং লোহিত সাগর, লেবানন, ইরান ও ইরাকে সম্প্রতি হামলার কারণে আন্তর্জাতিক সমালোচনা বেড়েই চলেছে।

সপ্তাহের শুরুতে ইসরায়েলি হামলায়, বৈরুতে হামাসের উপ প্রধান সালেহ আল-আরৌরির মৃত্যু হয়। এর প্রতিবাদে  হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহ সতর্ক করে বলে তারা ইসরায়েলকে ভয় পায় না।

মঙ্গলবার ওয়াশিংটনে একটি প্রেস ব্রিফিংয়ের সময়, হোয়াইট হাউসের মুখপাত্র এবং কৌশলগত যোগাযোগের সমন্বয়কারী অ্যাডমিরাল জন কিরবি সাংবাদিকদের বলেন, আল-আরৌরির মৃত্যুতে কাউকে চোখের পানি ফেলা উচিত নয়।

তরুষ্কের পাশাপাশি গ্রিস, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইসরায়েল, মিসর সফর করবেন ব্লিঙ্কেন।

ধারণা করা হচ্ছে ব্লিঙ্কেন তার আগের সফরের মতো, গাজায় মানবিক সহায়তা সম্প্রসারণের দিকে  মনোনিবেশ করবেন। সেই সঙ্গে বেসামরিক ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যা কমাতে ইসরায়েলকে চাপ দেবেন এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির বিষয়েও কথা বলবেন। যুদ্ধ পরবর্তী গাজা প্রশাসনের পরিকল্পনার গুরুত্বের বিষয়েও আলাপ করার কথা রয়েছে ব্লিঙ্কেনের। 

/এসএসএস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম